অল-টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারের দর বাড়ার পেছনে কোনো কারণ নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাস্ত্র খাতের কোম্পানিটি । ডিএসই গতকাল ৩ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে নোটিস পাঠায়।
কোম্পানিটি জবাবে জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। গত ২১ ডিসেম্বর থেকে অল-টেক্সের শেয়ার দর টানা বেড়ে চলেছে।এই সময়ে শেয়ারটির দর ৯.৯০ টাকা থেকে বেড়ে সর্বশেষ ১৪.৫০ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। অল-টেক্স ইন্ডাস্ট্রিজ এর শেয়ার প্রতি দর বেড়েছে ৪.৬০ টাকা, যা ডিএসই কর্তৃপক্ষ অস্বাভাবিক বলে মনে করছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নাজিব





