১০০ টাকার বাংলাদেশ প্রাইজবন্ডের ৭৪তম ড্রয়ের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রোববার এ ড্র অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এ ড্র অনুষ্ঠিত হয়। বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৩৯টি সিরিজের ড্র অনুষ্ঠিত হয়েছে। সিরিজসমূহের অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের জন্য মনোনীত রয়েছে।
ড্রতে প্রথম পুরস্কার পেয়েছে ০৭৭০৬৩২ নম্বর। এ পুরস্কারের মূল্যমান ৬ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০০৭১১৬৬ নাম্বার। এই পুরস্কার বিজয়ী পাবেন ৩ লাখ ২৫ হাজার টাকা। চতুর্থ পুরস্কার বিজয়ী নাম্বার হলো ০০১৫৩৮৭ ও ০০৫৭৯৭২।এ পুরস্কারের মূল্যমান ৫০ হাজার টাকা।
প্রতিটি পুরস্কার বাজারে বিদ্যমান প্রত্যেক সিরিজের প্রাইজবন্ডের জন্য প্রযোজ্য হবে। বর্তমানে বাজারে ৪৬ টি সিরিজের প্রাইজবন্ড আছে।
প্রসঙ্গত, আয়কর অধ্যদেশ-১৯৮৪-এর ৫৫ ধারার নির্দেশনা অনুযায়ী ১ জুলাই ১৯৯৯ থেকে প্রাইজবন্ড পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কর্তন করার বিধান রয়েছে।
১০ হাজার টাকা মূল্যমানের পঞ্চম পুরস্কার বিজয়ী ৪০ টি নাম্বার হচ্ছে:

০৮৭৯১৮১, ০০৭৭৯৭৭, ০২২৯২৫২, ০৩৯৮৯৬৫, ০৬২৮০৬০, ০৮৭৯৩০২, ০১৪১৮১৫

০০০৬২৬১, ০১৮২৮৬২, ০৩৫৪৪৭৯, ০৬০৭৬৬৪, ০৭৮৭০০৭, ০০৭০৯৭৫, ০১৯৪৭৩১

০৩৬২২৩৬, ০৬২১৪৭৭, ০৮৪০৯৯৮, ০০৭৫৩০৯, ০২০২০৭২, ০৩৮৯২৯১, ০৬২৩০৪১

এছাড়া সর্বোমট ১৭৯৪টি পুরস্কার দেওয়া হয়।

[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমআর[/b]