রাজনৈতিক অস্থিরতায় দেশের সব খাতের মতো নেতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আদায়েও। ফলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০১৩-১৪ অর্থবছরের শুরু লক্ষ্যমাত্রা থেকে ১১ হাজার ৯০ কোটি টাকা কমিয়ে সংশোধিত নতুন লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করেছে এনবিআর।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম হোসেন। এ সময় এনবিআরের বিভিন্ন বিভাগের সদস্য, সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোলাম হোসেন জানান, চলতি অর্থবছরের তিন মাসেরও অধিক সময় দেশের বিভিন্ন অস্থিরতার কারণে অভ্যন্তরীণ সম্পদ আহরণ ঝুঁকির মধ্যে পড়েছে। সব মিলিয়ে এ অর্থবছরের প্রথম সাত মাসে ১০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় কম হয়েছে। এ সময়ে প্রবৃদ্ধি হয়েছে মূল প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে ৮.০৮৮ শতাংশ কম।
তিনি বলেন, এ বছরের জানুয়ারি পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও গত বছরের তুলনায় প্রবৃদ্ধি অনেক ভালো রয়েছে। এ পর্যন্ত শুল্ক বিভাগ ছাড়া অন্য দু’টি অনুবিভাগ প্রবৃদ্ধি ধরে রেখেছে। এর মধ্যে শুল্ক অনুবিভাগে ১ শতাংশ ঘাটতি রয়েছে। আর মূল্য সংযোজন কর (মূসক)ও আয়করে যথাক্রমে ১৪ শতাংশ ও ১১ শতাংশ করে প্রবৃদ্ধি রয়েছে। তাই সর্বশেষ রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনা করে লক্ষ্যমাত্রা কমানোর কমিয়েছে এনবিআর।
গোলাম বলেন, ২০১৩-১৪ অর্থবছরের শুরুতে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা। এ লক্ষ্যমাত্রা থেকে ১১ হাজার ৯০ কোটি টাকা কমিয়ে সংশোধিত নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তাই নতুন সংশোধিত এ লক্ষ্যমাত্রা ১ লাখ ২৫ হাজার কোটি টাকা বলে জানান। অবশ্য বর্তমান নতুন লক্ষ্যমাত্রা হিসেবেও রাজস্ব ঘাতটি রয়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকা বলে জানান তিনি।
গোলাম হোসেন জানান, সব মিলিয়ে বছরের প্রথম সাত মাসে প্রায় ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে।
এনবিআর’র চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, সরকার রাজস্ব প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য কাজ করছে। পুরো অটোমেশনের (সংক্রিয়) পদ্ধতির মাধ্যমে আগামীতে কাজ করবে এনবিআর। এ ছাড়া এনবিআরের সকল অনুবিভাগের আইন সংশোধন প্রক্রিয়ায় রয়েছে। গত ৭ মাসে আড়াই লক্ষ নতুন করদাতা করনেটে যুক্ত হয়েছে বলেও এ সময় জানান গোলাম হোসেন।
তিনি বলেন, আগামী ৫ বছরের জন্য রাজস্ব আদায়ের পরিকল্পনা করছে হাতে নেওয়া হয়েছে। এ জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, বিভিন্ন বণিক সমিতি, খাত ভিত্তিক বিভিন্ন কর দাতা ও সরকারি স্ট্রেক হোল্ডারদের আলোচনা করা হবে। সেইসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)সহ বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষক সংস্থা রয়েছে তাদের শরণাপন্ন হবে এনবিআর।
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা থেকে পিঁছু হটলো এনবিআর
রাজনৈতিক অস্থিরতায় দেশের সব খাতের মতো নেতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আদায়েও। ফলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০১৩-১৪ অর্থবছরের শুরু লক্ষ্যমাত্রা থেকে ১১ হাজার ৯০ কোটি টাকা কমিয়ে সংশোধিত নতুন লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করেছে এনবিআর।





