সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে স্থিতিশীল বেশিরভাগ সবজির দাম।
ক্রেতারা বলছেন, শীতকালীন সবজির দাম এখনও কম থাকলেও অন্যান্য সবজির দাম আগের মতই চড়া। এ সপ্তাহে সিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, বেগুন ৬০ থেকে ৭০ এবং শসা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। তবে ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ ভালো থাকায় মাছের বাজার নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন বিক্রেতারা।
শীতকালীন এই সময়ে মিঠা পানির মাছের পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন তারা।
এসএম





