পুনঃ অর্থায়ন তহবিলের অর্থ সরবরাহের ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংক ও স্টক ব্রোকার প্রতিষ্ঠানের পরিচালকদের ব্যক্তিগত নিশ্চয়তা (গ্যারান্টি) থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ-সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, পুঁজিবাজারের বৃহত স্বার্থে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তা তহবিল থেকে মার্চেন্ট ব্যাংক বা স্টক ব্রোকারদের ঋণ প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের পরিচালকদের ব্যক্তিগত গ্যারান্টি (একক ও যৌথভাবে) প্রদান থেকে অব্যাহতি প্রদান করা হলো।
অর্থাৎ অর্থ মন্ত্রণালয় সম্মতি দেওয়ায় পুনঃ অর্থায়নের অর্থ সরবরাহে মার্চেন্ট ব্যাংক ও স্টক ব্রোকার প্রতিষ্ঠানের পরিচালকদের ব্যক্তিগত নিশ্চয়তা লাগবে না।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]