রাজধানীর ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী অবস্থিত আদি বনফুল সুইটস্ এন্ড বেকারী নামে কারখানাটি সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। নোংরা পরিবেশে খাদ্য ব্যবহার ও নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের দায়ে ওই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা গেছে।
রোববার জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর যৌথ উদ্দ্যোগে মোবাইল কোর্ট এ শাস্তি প্রদান করে। বিএসটিআই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহানুল হক এর নেতৃত্বে মোবাইল কোর্টটি ধোলাইরপাড় এলাকায় আদি বনফুল সুইটস্ এন্ড বেকারীতে অভিযান চালায়।
অভিযানকালে, প্রতিষ্ঠানটির নোংরা পরিবেশে খাদ্য ব্যবহার নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করে বিভিন্ন ধরনের মিষ্টি ছাড়াও দই উৎপাদন করতে দেখা যায়। দই এর অবৈধভাবে উৎপাদন করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন অধ্যাদেশ ১৯৮৫ এবং এ্যামেন্ডমেন্ট এ্যাক্ট, ২০০৩ এর ২৪ ধারায় এবং খাদ্য ব্যবহার নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করে বিভিন্ন ধরনের মিষ্টি প্রস্তুত করায় বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ,১৯৫৯ এ্যামেন্ডমেন্ট এ্যাক্ট, ২০০৫ এর ৬(১) ধারায় আদালত প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ কামরুল ইসলাম (৩৮) কে সর্বমোট ৭০ হাজার জরিমানা প্রদান করেন অনাদায়ে ৩ মাসের কারাদন্ড ও কারখানা সীলগালা করে যাত্রাবাড়ী থানার হেফাযতে প্রদান করা হয়। পরে জব্দকৃত হাইড্রোজ আদালতের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠানকে একই অপরাধে পূর্বে মোবাইল কোর্ট ২ বার ব্যবস্থা গ্রহণ করে ।
অভিযান এ জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিএসটিআই এর পরিদর্শক মোঃ জাহিদুর রহমান, মেসবাহ উল হাসান,যাত্রাবাড়ী থানা এবং মহানগর পুলিশ এর সম্বন্বয়ে পরিচালনা করা হয়। তুন সকাল,
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ভেজাল খাদ্য: আদি বনফুল সুইটস্ কারখানা সীলগালা !
রাজধানীর ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী অবস্থিত আদি বনফুল সুইটস্ এন্ড বেকারী নামে কারখানাটি সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। নোংরা পরিবেশে খাদ্য ব্যবহার ও নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের দায়ে ওই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা গেছে।





