প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪ হাজার ২৭৫ কোটি টাকা। যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ৮ শতাংশ। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ বিষয়টি তুলে ধরেন।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, সার্বিকভাবে বাজেট ঘাটতি দাঁড়াবে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা, যা জিডিপির ৫ শতাংশ। ঘাটতি অর্থায়নে বৈদেশিক সূত্র থেকে ২৪ হাজার ২৭৫ কোটি টাকা এবং অভ্যন্তরীণ সূত্র থেকে ৪৩ হাজার ২৭৭ কোটি টাকা (যা জিডিপির ৩ দশমিক ২ শতাংশ) সংগ্রহ করা হবে।
অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা হতে সংগৃহীত হবে ৩১ হাজার ২২১ কোটি টাকা, সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক-বহির্ভূত খাত থেকে ১২ হাজার ৫৬ কোটি টাকা সংগ্রহ করা হবে।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]