শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সভায় সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী অনুমোদন করে পর্ষদ।
আর আগামী ৯ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৪৫ টাকা। উল্লেখ্য, ফার কেমিক্যাল তালিকাভুক্তির পরে এটাই কোম্পানির প্রথম লভ্যাংশ।
ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





