বাংলা নববর্ষ অফারে বিদেশ থেকে পাঠানো টাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে (আইবিবিএল) গ্রহণ করায় প্রথম লটারী বিজয়ী শেখ তোফায়েল আহমেদের হাতে মাইক্রোওভেন তুলে দিয়েছেন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক।
বুধবার ২২এপ্রিল ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মোহা. শামসুল হক বিজয়ীর হাতে এ পুরষ্কার তুলে দেন।
পুরষ্কার বিজয়ী শেখ তোফায়েল ব্যাংকের লোকাল অফিস শাখার গ্রাহক।
এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান আবদুস সাদেক ভূঁইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লোকাল অফিস প্রধান মো. শফিকুর রহমানসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ।
উল্লেখ্য, বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১৯ এপ্রিল থেকে ১৮ মে ২০১৫ পর্যন্ত বিশ্বের যে কোনো দেশ থেকে মানিগ্রামের মাধ্যমে পাঠানো টাকা ইসলামী ব্যাংক থেকে গ্রহণ করলে নিশ্চিত উপহারসহ প্রতিদিন লটারির মাধ্যমে মাইক্রোওভেন জেতার সুযোগ রয়েছে।
এমকে





