রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করেছে । ফলে আগামী এক মাসে কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা পাবেন না এ কোম্পানির বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানাযায়, ৩০ জনু ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১৮ মাসের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে রিজেন্ট টেক্সটাইল। এর ফলে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি। “এ” ক্যাটাগরির অধীনে ৪ জানুয়ারি থেকেপুঁজিবাজারের বস্ত্র খাতের এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয় ।
এদিকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত Directive no,SEC/CMRRCD/2009-193/177 এবং বিএসইরির আদেশ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯–১৯৩/১৭৮ তারিখ : ২৭/১০/২০০০৯ অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরীতে উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদান নিষেধাজ্ঞা জানিয়েছে।ক্যাটাগরি পরিবর্তনের প্রথম ৩০ দিন এই ঋণ দেওয়া যাবে না।
নাজিব





