[b]ঢাকা:[/b] বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ব্যবসায়ীরাই একটি দেশের উন্নয়নের চালিকা শক্তি। তাদের ওপর নির্ভর করে অর্থনৈতিক উন্নয়ন। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার কারণে অর্থনৈতিক উন্নয়নে বেশ ভাটা পড়েছিল। আর দেশের ব্যবসায়ী সম্প্রদায় ও বাণিজ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করলেই এই ক্ষতি অতি দ্রুত পুষিয়ে নেওয়া সম্ভব। তাই ব্যবসায়ী ও বাণিজ্য মন্ত্রণালয় এক সঙ্গে কাজ করতে চায়।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা অন্যান্য দেশের ব্যবসায়ীদের চেয়ে অনেক দক্ষ। রাজনৈতিক সমস্যা থাকলেও অর্থনৈতিক উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
এ সময় আলোচনা অংশ নেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সভাপতি সালাম মুর্শেদী, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, প্রথম সহ-সভাপতি মো. হাতেম, বেসিস সভাপতি রোকেয়া আক্তার, ওষুধশিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
ক্ষতি পুষিয়ে নিতে সমন্বিত উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রী
ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ব্যবসায়ীরাই একটি দেশের উন্নয়নের চালিকা শক্তি। তাদের ওপর নির্ভর করে অর্থনৈতিক উন্নয়ন। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার কারণে অর্থনৈতিক উন্নয়নে বেশ ভাটা পড়েছিল।





