[b]ঢাকা: [/b]ঊর্ধ্বমুখী সূচকে সপ্তাহের প্রথম কার্যদিবস পার করলো উভয় পুঁজিবাজার। একইসঙ্গে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। এ নিয়ে তৃতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে পুঁজিবাজার। দিনের শুরু থেকে টাকার অংকে দৈনিক লেনদেনের পরিমাণও তুলনামুলক বেশি লক্ষ্য করা গেছে। দিনের কোনো ভাগে বাজার নিম্নমুখী হয়নি।
রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় অনেক অলস অর্থ বাজারে প্রবেশ করার কারণে লেনদেনের পরিমাণ বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫৫ পয়েণ্ট বেড়ে অবস্থান করছে ৪৭৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৮৫৯ কোটি ৮১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮৭ পয়েন্টে।
সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে স্বয়ার ফার্মাসিউটিক্যালসের। দিনশেষে এ কোম্পানির ১৫ লাখ ৫৪ হাজার ৩৩০টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার পরিমান ৩৬ কোটি ৫৪ লাখ ২৪ হাজার ৭০০ টাকা।
বৃহস্পতিবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৭০২ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৮৩৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ রবিবার ডিএসইতে লেনদেন বেড়েছে ২৫ কোটি ৪০ লাখ ১৫ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধার‌্ণ মূল্য সূচক রোববার দিনশেষে ১৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৮০ লাখ টাকা।
বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছিল ৬৯ কোটি ৫২ লাখ টাকা। অর্থাৎ রবিবার সিএসইতে লেনদেন বেড়েছে ৫ কোটি ২৮ লাখ টাকা।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]