ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচনে ভোট গ্রহণে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। প্রতিপক্ষ দুই গ্রুপের সমর্থকরা ভোট গ্রহণে হস্তক্ষেপের চেষ্টা করছেন। বিশৃঙ্খলা রোধে পুলিশকে অ্যাকশনে যাওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এমপি।
শনিবার সকাল ৯টায় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার ঘণ্টা খানেক পরই এ বিশৃঙ্খলা দেখা দেয়।
কেএইচ





