ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১৯তম আসরে রফতানি আদেশ গতবারের চেয়ে প্রায় অর্ধেকে নেমে এসেছে। আজ সোমবার বাণিজ্যমেলার সমাপণী দিবসে এ তথ্য জানান,  রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশিষ বসু।
তিনি বলেন, এবার বাণিজ্যমেলায় রফতানি আদেশ হয়েছে ৮০ কোটি ৪৪ লাখ কোটি টাকা। গত বছর রপ্তানি আদেশ হয়েছিল ১৫৭ কোটি টাকা।  এ ছাড়া মেলায় ভ্যাট আদায় ১.৫ কোটি হবে বলে আশা করেন মেলা কর্তৃপক্ষ। সবার সহযোগিতা ও অনুপ্রেরণায় এবারের মেলার সফল সমাপ্তি ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
শুভাশিষ বলেন, এবারের মেলার অভিজ্ঞাতা আগামীতে রফতানি বাণিজ্যে এগিয়ে যেতে ভূমিকা রাখবে। রপ্তাণি বাণিজ্যের কিছুটা দূর্বলতা রয়েছে। সেগুলো দূর করে রপ্তানিকে এগিয়  নিতে সক্ষম হবে বাংলাদেশ। পাশাপাশি সরকারের যুগোপোযোগী পদক্ষেপের ফলে রপ্তানিবাধাসমূহ দূর হচ্ছে।
এসময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম বলেন, দেশে এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তার মধ্য মেলা শুরু হলেও শেষ পর্যন্ত জমজমাট হয়েছে।
মেলার মধ্য দিয়ে ব্যবসা-বাণিজ্যে দীর্ঘদিনের স্থবিরতা কেটে গেছে। গত ১৯ বছর ধরে দেশে ব্যবসা বাণিজ্য, রপ্তানি, মানব সম্পদ উন্নয়নে মেলা অনেক ভূমিকা রেখেছে।
রাজনৈতিক সহিংসতা ও নির্বাচনের কারণে এবার মেলা ১০ দিন পিছিয়ে ১১ জানুয়ারি শুরু হয়। প্রথম দিকে মেলায় ক্রেতা-দর্শনার্থীর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। পরে হরতাল-অবরোধ না থাকায় মেলা জমে ওঠে।
অনেক অনিশ্চয়তা নিয়ে মেলা শুরু হলেও শেষ পর্যন্ত জমজমাট ছিল। অন্য বছরের চেয়ে এবার দর্শনার্থী বেশি ছিল। গত শনিবার পর্যন্ত ৩৫ লাখের বেশি দর্শনার্থী মেলায় এসেছে শুরুতে মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা কিছুটা শঙ্কিত হলেও এখন তাদের লক্ষ্য পূরণ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]