টানা নয় কার্যদিবস দরপতনের পর সোমবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। এদিন মূল্য সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এছাড়া লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দরও বেড়েছে।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৭৬ পয়েন্টে। লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১৮৬ কোটি ১১ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এদিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এদিন এ কোম্পানির ৬৭ লাখ ৬২ হাজার ৬০০ শেয়ার ২২ কোটি ৬৫ লাখ ৬৫ হাজার ৪০০ টাকায় লেনদেন হয়েছে।

রোববার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৩৪৪ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ১৪৯ কোটি ৯৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে সোমবার লেনদেন বেড়েছে ৩৬ কোটি ১৪ লাখ ৭২ হাজার টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৩৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৫১টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৪ কোটি ১৭ লাখ টাকা।

রোববার সিএসইতে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৫৮ লাখ টাকা। এ হিসেবে সোমবার সিএসইতে লেনদেন বেড়েছে ৫৯ লাখ টাকা।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর