বুধবার দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। এ দিন টাকার অংকে লেনদেনও বেড়েছে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী থাকে।

বাজার বিশ্লেষনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৬৩৮ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৬৪৭ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৫২২ কোটি ৪৫ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে মঙ্গলবার লেনদেন বেড়েছে ১১৪ কোটি ৪২ লাখ ৮৮ হাজার টাকা।

বুধবার ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ৩০৬ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪৮.১৪ শতাংশ।

এ দিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। দিনভর এ কোম্পানির ৬৪ লাখ ৭৫ হাজার ৩০০টি শেয়ার ২৬ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার টাকায় লেনদেন হয়েছে।

এ ছাড়া লাফার্জ সুরমা সিমেন্টের ২২ কোটি ৮৮ লাখ টাকা, এমজেএলবিডির ২২ কোটি ৮৪ লাখ, এসিআই লিমিটেডের ২২ কোটি ৮০ লাখ, সুহৃদ ইন্ডাষ্ট্রিজের ২১ কোটি ২৯ লাখ, সিঙ্গার বিডির ২০ কোটি ৩১ লাখ, রেনেটার ১৯ কোটি ৩৩ লাখ, গ্রামীণফোনের ১৮ কোটি ৫৯ লাখ, স্কয়ার ফার্মার ১৫ কোটি ৭৩ লাখ এবং বেক্সিমকো ফার্মার ১৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৭৪৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১১৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫৯ কোটি ১৯ লাখ টাকা।

মঙ্গলবার সিএসইতে লেনদেন হয়েছিল ৩৮ কোটি ৩৩ লাখ টাকা। সে হিসেবে বুধবার সিএসইতে লেনদেন বেড়েছে ২০ কোটি ৮৬ লাখ টাকা।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর