দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। লেনদেনেও মন্থর গতি রয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

এদিকে গত বৃহস্পতিবার ডিএসই’র নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা (অটোমেশন ট্রেডিং সিস্টেম) চালু হওয়ার পর প্রতিদিনই সূচক কমেছে। নতুন ওই সফটওয়্যার চালুর দিন ডিএসইতে গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৪০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৮০৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ১৪৯ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বেক্সিমকো, ফু-ওয়াং ফুড, অগ্নি সিস্টেমস, লাফার্জ সুরমা, বেক্সিমকো ফার্মা, দেশবন্ধু পলিমার, কেয়া কসমেটিকস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও গ্রামীণফোন।

লেনদেন হয়েছে মোট ৫৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২০০ কোটি ৫৯ লাখ টাকা।           

এর আগে বেলা ১১টা ০৪ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮৭৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৮০২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১৪৭ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩৯ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৮ পয়েন্ট কমে ৯ হাজার ১৫৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১২ হাজার ২৮৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৩ পয়েন্ট কমে ১৫ হাজার ৪১ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।

লেনদেন হয় মোট ৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২৮ কোটি ৪৭ লাখ টাকা।

এএইচ