হিলি স্থলবন্দরে প্রায় ১ মাস ধরে আটকে পড়া চাল খালাস না হওয়ায়, তৃতীয় দিনের মতো আজও ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করতে দিচ্ছে না ভারতীয় ট্রাকচালক ও তাদের সহযোগী খালাসিরা।

বুধবার ( ৪ জুলাই) সকালে একত্রিত হয়ে সীমান্তের চেকপোস্টে এসে প্রতিবাদ জানিয়ে সব পণ্য আমদানি বন্ধ রেখেছে ভারতীয় ট্রাক চালকরা। এদিকে, ভারতের অভ্যন্তরে আটকা পড়ে আছে দেশ শতাধিক কাঁচা মরিচ, আদা ও পেঁয়াজের ট্রাক। বৃষ্টির কারণে কাঁচাপণ্যগুলো ট্রাকে বাঁধা থাকায় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

মঙ্গলবার(৩ জুলাই) পানামা পোর্ট থেকে একটি মিছিল নিয়ে হিলি চেকপোস্ট জিরো পয়েন্টে এসে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক প্রবেশ বাধা দেন তারা। তাদের হুঁশিয়ারি, পানামা পোর্টে আটকে পড়া ট্রাক থেকে সাড়ে ৭ হাজার টন চাল খালাস না হওয়া পর্যন্ত কোন পণ্য ভারত থেকে হিলিবন্দরে আমদানি করতে দেয়া হবে না।

এসএম