বাংলাদেশ ব্যাংকের আইটি কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাইবার বিশেষজ্ঞ রাকেশ আস্থানাকে। তিনি বিশ্বব্যাংকের আইটি ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা চুরির ঘটনার আইটি ও সাইবার বিষয়ের তদন্ত তিনিই করছেন। তার নেতৃত্বে একটি ফরেনসিক ইনভেস্টিগেশন টিম এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের এ বিষয়ে তিনি বলেন, আমরা এখনও মনে করছি হ্যাকড হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে। এ ঘটনায় আমরা এখন পর্যন্ত বাইরের সংশ্লিষ্টতাকেই দেখছি।

এসটি