নামমাত্র সূচকের উত্থান হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন অব্যাহত রয়েছে আগের কার্যদিবসের মতো।  সোমবার শুরুতে ডিএসইতে উত্থানে আর সিএসইতে পতনে লেনদেন হলেও দিন শেষে ডিএসইতে বেড়েছে নামমাত্র সূচক।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ০.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৭৮ পয়েন্টে। ডিএসইতে মোট ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৮টি, কমেছে ১২৭টি আর অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৩৬ কোটি ০৮ লাখ টাকার।
গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ৫ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৮২ কোটি ৮১ লাখ টাকার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪২৩ পয়েন্টে। সিএসইতে মোট ২০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১১৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৭ কোটি ৩৩ লাখ টাকার।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]