বাংলাদেশে থাইল্যান্ড ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশের প্রভাবশালী ব্যবসায়ী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি বাই এক্সিয়ালি ওরিয়েন্টেড পোলিপ্রোপিলেন ফ্যাক্টরি স্থাপনে এই অর্থ ব্যয় করা হবে।

বৃহস্পতিবার পররাষ্ট্র দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

খবরে বলা হয়, ব্যাংককে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এতে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং থাইল্যান্ডের প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ পিএম গ্রুপের প্রধান নির্বাহী চ্যালারমচাই মহাগিতসিরি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। থাইল্যান্ড ও কম্বোডিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত তাসনীম ব্যাংকক দূতাবাসে যোগদান করার পর থেকে দেশে-বিদেশি বিনিয়োগ বাড়াতে নানামুখি উদ্যোগ নেন। তিনি থাইল্যান্ডের থাই-বিনিয়োগ বোর্ড, থাই বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে পৃথক বৈঠক করেন। খবর বাসসের।

জেআই