পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স ও পাইওনিয়ার ইনস্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা  পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে তাদের বিনিয়োগকারীদের জন্য এ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
গ্লোবাল ইন্স্যুরেন্স: বীমা খাতের গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োকারীদের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
জানা গেছে,  কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৭ এপ্রিল নির্ধারণ করা হয়েছে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৯ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৩.১০ টাকা।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স: বীমা খাতের পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
জানা যায়,  ৩০ শতাংশের মধ্যে ২০ শতাংশ শেয়ার ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ। কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩১ মার্চ।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.০২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৮.০৬ টাকা।
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]