পুঁজিবাজারে পতনের ধারা অব্যহত। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচক, টাকার পরিমাণে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। এ নিয়ে টানা সাত কার্যদিবস সূচক পতনে রয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে তিন শত কোটি টাকার ঘরে নেমে এসেছে। ডিএসইতে আজ লেনদেন কমে ২৯ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে।
জানা যায়, ডিএসইতে টানা কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই কমে যাচ্ছে সূচক। একই সঙ্গে কমছে টাকার পরিমাণে লেনদেনও। ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৬ লাখ টাকার। যা ডিএসইতে ২৯ কার্যদিবস বা ১ মাস ১১ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে ডিএসইতে গত ৬ জানুয়ারি লেনদেন হয়েছিলো ৩১৫ কোটি টাকা।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ডিএসইতে ব্রড ইনডেক্স ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬৮৪ পয়েন্টে। এছাড়া শরীয়াহ ইনডেক্স ৮ পয়েন্ট এবং ডিএস৩০ ইনডেক্স ১৮ পয়েন্ট কমেছে।
ডিএসইতে মোট ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড আর সিএসইতে ২১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ডিএসইতে বেড়েছে ৯৮টির, কমেছে ১৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টি।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট কমে ৪৭১৩ পয়েন্ট।
অন্যদিকে সিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর।
ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে সামান্য বেড়েছে। সিএসইতে আজ লেনদেন হয়েছে ৩৬ কোটি ৩৯ লাখ টাকার। গতকাল সিএসইতে লেনদেন হয়েছিলো ৩৫ কোটি টাকার।
আর সিএসইতে সিএসই৩০ ইনডেক্স ৭১ পয়েন্ট, সিএসসিএক্স ৫২ পয়েন্ট এবং সিএএসপিআই ৭৬ পয়েন্ট কমেছে।
রোববার সিএসইতে সাধারণ মূল্য সূচক ১০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৬৯ পয়েন্টে। টাকার অংকে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩ লাখ টাকা।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
টানা পতনের মুখে পুঁজিবাজার
পুঁজিবাজারে পতনের ধারা অব্যহত। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচক, টাকার পরিমাণে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। এ নিয়ে টানা সাত কার্যদিবস সূচক পতনে রয়েছে।





