[b]ঢাকা: [/b]রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকে লাভজনক করতে দ্রুত বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করে মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক ভারী শিল্প হিসেবে চিনিশিল্পকে লোকসানের হাত থেকে রক্ষা করতে পণ্য বৈচিত্রকরণের উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যে তিনি অতীত অভিজ্ঞতার আলোকে চিনিকলগুলোর বাস্তব অবস্থা বিবেচনা করে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ দেন।
শিল্পমন্ত্রী আজ সোমবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আয়োজিত বৈঠকে এ নির্দেশনা দেন। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জি.এম. জয়নাল আবেদীল ভূইয়া ও সুষেন চন্দ্র দাস, বিএসএফআইসি’র চেয়ারম্যান মাহমুদউল হক ভূঁইয়াসহ শিল্প মন্ত্রণালয় ও করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমির হোসেন আমু বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সালের মধ্যে কোন্ ধরণের নীতি ও কর্মসূচির ফলে বিএসএফআইসি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, তা বিবেচনায় এনে নতুন করে উদ্যোগ নিতে হবে। একই সাথে ২০০১ সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত লোকসানের পেছনে দায়ি কারণগুলো চিহ্নিত করে এর সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। তিনি চিনিকলগুলোতে লোকসান কমাতে অনুৎপাদন মৌসুমে ‘র’ সুগার থেকে রিফাইন সুগার উৎপাদনের পরামর্শ দেন।
উল্লেখ্য, ২০১২-২০১৩ মৌসুমে বিএসএফআইসি’র আওতাধীন চিনিকলগুলোতে ১ লাখ ৭ হাজার ১শ’ ২৩ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে। চলতি উৎপাদন মৌসুমে ১ লাখ ৩৮ হাজার ১শ’ ৫০ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত ৪৪ হাজার ৭শ’ ৪৬ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে। বর্তমানে বিএসএফআইসি’র কাছে ১ লাখ ৪৭ হাজার ৬শ’ ৭৭ মেট্রিক টন চিনি মজুদ রয়েছে।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো লাভজনক করতে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ
ঢাকা: রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকে লাভজনক করতে দ্রুত বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করে মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক ভারী শিল্প হিসেবে চিনিশিল্পকে লোকসানের হাত থেকে রক্ষা করতে পণ্য বৈচিত্রকরণের উদ্যোগ নিতে হবে।





