পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ৫ কোম্পানি-ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক ও আল-আরাফা ইসলামী ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থ বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
[b]ব্র্যাক ব্যাংক:[/b] পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১১ মার্চ।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে ব্র্যাক ব্যাংকের মুনাফা ও শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কর-পরবর্তী কনসোলিডেটেড মুনাফা হয়েছে প্রায় ১৩৪ কোটি টাকা এবং ইপিএস হয়েছে তিন টাকা ২০ পয়সা। ২০১২ সালের একই সময়ে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী কনসোলিডেটেড মুনাফা ছিল প্রায় ৭০ কোটি টাকা এবং ইপিএস ছিল এক টাকা ৭৪ পয়সা।
এ দিকে আজ লেনদেনের দুই ঘণ্টা শেষে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ২৭ শতাংশ বা ৭০ পয়সা কমে লেনদেন চলে ৩০ টাকা ১০ পয়সায়।
[b]পূবালী ব্যাংক:[/b] কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থ বছরে এর বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ (বোনাস শেয়ার) দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ মার্চ সকাল সাড়ে ১০ টায় বারিধারার বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
এজন্য রেকর্ড ডেট আগামী ১০ মার্চ। কোম্পানিটি আরো জানিয়েছে, সমাপ্ত অর্থ বছরের জন্য কোম্পানিটির একীভূত শেয়ার প্রতি আয় ২.৯০ টাকা, একীভূত শেয়ার প্রতি এনএভি ২৩.২৭ টাকা এবং একীভূত শেয়ার প্রতি এনওসিএফ ১.৭১ টাকা।
ইস্টার্ন ব্যাংক: কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৩ সমাপ্ত অর্থ বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) সুপারিশ করেছে। এজিএম ৩১ মার্চ সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এজন্য রেকর্ড ডেট আগামী ১১ মার্চ। কোম্পানি আরো জানিয়েছে, ৩১ ডিসেম্বর, ২০১৩ সমাপ্ত অর্থ বছরের জন্য কোম্পানিটির একীভূত শেয়ার প্রতি আয় ৪.১৫ টাকা, একীভূত শেয়ার প্রতি এনএভি ৩০.৩৭ টাকা এবং একীভূত শেয়ার প্রতি এনওসিএফ ২০.৫৮ টাকা।
[b]ইউসিবিএল:[/b] কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৩ সমাপ্ত অর্থ বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) সুপারিশ করেছে। কোম্পানির এজিএম আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।
এজিএমের সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। এজন্য রেকর্ড ডেট আগামী ১১ মার্চ। কোম্পানি আরো জানিয়েছে, ৩১ ডিসেম্বর, ২০১৩ সমাপ্ত অর্থ বছরের জন্য কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৩.৬৬ টাকা, শেয়ার প্রতি এনএভি ২৪.৫১ টাকা এবং শেয়ার প্রতি এনওসিএফ (২.৯০) টাকা।
[b]আল-আরাফা ইসলামী ব্যাংক:[/b] কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৩ তারিখ সমাপ্ত অর্থ বছরের জন্য ১৩.৫০ শতাংশ স্টক লভ্যাংশ (বোনাস শেয়ার) সুপারিশ করেছে। এর এজিএম আগামী ৩০ মার্চ।
কোম্পানি আরো জানিয়েছে, ৩১ ডিসেম্বর, ২০১৩ সমাপ্ত অর্থ বছরের জন্য কোম্পানিটির একীভূত শেয়ার প্রতি আয় ২.৪৬ টাকা, একীভূত শেয়ার প্রতি এনএভি ১৯.২৯ টাকা এবং একীভূত শেয়ার প্রতি এনওসিএফ ১০.৬৭ টাকা।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]





