বাংলাদেশের পোষাক শিল্পকে স্থিতিশীল রাখতে এ খাতে বিশ্বের বড় প্রতিষ্ঠানগুলোকে তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করার আহবান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত অরগানাইজেসন ফর ইকোনমিক কোপারেশন অ্যন্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) আয়োজিত বিশ্ব ব্যবসায়ী ফোরামে মূল প্রবন্ধ পাঠকালে একথা বলেন তিনি।
২৬-২৭ জুন এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বিশ্ব পোশাক শিল্পের ধারাবাহিকতা রক্ষার্থে এখাতে বাংলাদেশের যে অবকাঠামোগত উন্নয়ন দরকার তার অংশীদার হতে জোর দাবী জানান তিনি।
শাহরিয়ার তার বক্তব্যে বলেন, বাংলাদেশের পোশাক খাতকে স্থীতিশীল রাখতে তার সরকার গত দেড় বছর ধরে যথাসাধ্য কাজ করে যাচ্ছে।
এখাতে বিশ্বের মূল ক্রেতাদের উচিৎ বাংলাদেশি পণ্যের ন্যায্য মূল্য দেওয়া এবং এ খাতকে সহযোগিতা করা।
তিন দশক ধরে তিলে তিলে গড়ে ওঠা এ শিল্পকে শুধু ক্রেতার সহজ মূল্যে পণ্যেই সরবরাহ করেনি তার সঙ্গে সঙ্গে জাতীসংঘ প্রণীত সহস্রাব্দ লক্ষ্যমাত্রা পূরণে প্রধান ভূমিকা পালন করেছে তিনি মন্তব্য করেন।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





