ভ্যাট প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ১৫ শতাংশ ভ্যাট শুধু ব্যবসায়ীদের দিতে হবে না। সেটা বিক্রেতা, কোস্পানী, ভোক্তা, ব্যবসায়ী সকলে মিলে এ ভ্যাট পরিশোধ করতে হবে।
রোববার দুপুরে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এক সেমিনারে প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন।সেমিনারের আয়োজন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা কমিটি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাংলাদেশে প্রধান ইনকাম সোর্স হলো তৈরি পোশাক খাত। এ খাতে বিদেশে পোশাক রপ্তানি করে প্রচুর বৈদাশিক ডলার আয় করা সম্ভব হচ্ছে।
২০০ ফ্যাক্টরিতে গাসের সমস্যা রয়েছে উল্লেখ করে বানিজ্যমন্ত্রী বলেন, আমরা চাই অতি দ্রুত এ সমস্যা সমাধান হোক। এজন্য ১০৮টি কূপ খনন করা হবে। এছাড়া বিদেশি একটি কোম্পানী এ খননের কাজ করবে বলে তিনি নিশ্চিত করেন।
পোশাক কারখানা পরিদর্শক এ্যাকর্ড এবং এ্যায়ালেন্স প্রসঙ্গে তিনি বলেন, তৈরি পোশাক খাতে এ্যাকর্ড এবং এ্যায়ালেন্স ভূমিকা অপরিসীম। তারা দেশে বিভিন্ন স্থানে পোশাক কারখানা পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ কারখানা চিহিৃত করে। তবে আনন্দের বিষয় হলো বাংলাদেশে এ সংগঠন মাত্র ৩৪টি পোশাক কারখানাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করেছে।
দেশের ইকোনমিজোন প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশে এ পযন্ত ১০০টি ইকোনমিজোন স্থাপন করা হয়েছে এরমধ্যে ৩০টি জোনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে এবং ১০ টি জোন উদ্ধোধন করা হয়েছে। এর ফলে দেশে আরো বিনিয়োগের সুযোগ বাড়বে।
প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বলেছেন, উচ্চ মধ্য আয়ের দেশ হতে উন্নত দেশে পরিণত হবার প্রত্যাশা পূরণের জন্য সরকারের সার্বিক কর্ম-সম্পাদনা ও দক্ষতা বৃদ্ধি প্রয়োজন। আর দক্ষ কর্ম সম্পাদনের জন্য দরকার পেশা ভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা।
বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট (অর্থ) মো. নাছির বলেন, বাংলাদেশে পোশাক শিল্পে আগের তুলনায় অনেক রফতানিমুখী হয়েছে। তবে দেশের মধ্যে পোশাক শিল্পে গ্যাসের সল্পতা আছে। প্রতি ২০ লক্ষ লোক পোশাক শিল্প কর্মসংস্থানে প্রবেশ করছে। গ্যাসের সমস্যা সমাধান করতে না পারলে তাদের কাজের ব্যগাত ঘটবে।
প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এর সভাপতিত্ত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন, আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান প্রমুখ।
ইআর





