প্রত্যক্ষ পরিবেশবান্ধব অর্থায়নের বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার গ্রিন ব্যাংকিং এন্ড সিএসআর ডিপার্টমেন্ট ওই প্রজ্ঞাপন জারি করে সকল তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে।

২০১৩ সালের আগে তফসিলীভূক্ত ব্যাংকগুলোর জন্য এ লক্ষ্যমাত্রা ২০১৫ সালের জন্য তাদের বিতরণকৃত মোট বার্ষিক ঋণ/বিনিয়োগের ৫ শতাংশ, ২০১৫ সালের পরে তফসিলীভূক্ত ব্যাংকগুলোর জন্য এ লক্ষ্যমাত্রা ২০১৫ সালের জন্য তাদের বিতরণকৃত মোট বার্ষিক ঋণ/বিনিয়োগের ৩ শতাংশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এ লক্ষ্যমাত্রা ২০১৫ সালের জন্য তাদের বিতরণকৃত মোট বার্ষিক ঋণ/বিনিয়োগের ৪ শতাংশ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, টেকসই ব্যাংকিং এর জন্য পরিবেশ বান্ধব অর্থায়নের কোন বিকল্প নেই এবং বাংলাদেশের মত জলবায়ু ও পরিবেশ বিপর্যায় সংকুল একটি দেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিবেশ বান্ধব অর্থায়নে অবশ্যই ভূমিকা রাখতে হবে।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর