[b]ঢাকা: [/b]পর্যটকের সংখ্যা বৃদ্ধির দিক থেকে গত বছর সবচেয়ে এগিয়ে ছিল এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো। এ সময় বিশ্বে পর্যটক সমাগম বেড়ে হয়েছে ১১০ কোটি। জাতিসংঘের আওতাধীন বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও) গত সোমবার এ তথ্য জানায়।
বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পাশাপাশি বিশ্বের শীর্ষ পর্যটন গন্তব্যগুলো রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে গত বছরটি। যার মধ্যে অন্যতম ছিল মিসর। গত বছরের জুলাইয়ে দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে পদচ্যুত করে সামরিক বাহিনী। এরপর থেকেই শুরু হয় ব্যাপক সহিংসতা।
তবে এসব সমস্যার পরও গত বছর বিশ্বে উল্লেখযোগ্য হারে বেড়েছে পর্যটকের সংখ্যা, যা চলতি বছরেও অব্যাহত থাকবে।
ইউএনডব্লিউটিওয়ের মহাসচিব তালেব রিফাই জানান, বাজারের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে বিশ্বের পর্যটন খাত। গত বছর এক্ষেত্রে পর্যটন খাতের সক্ষমতা ছিল উল্লেখযোগ্য পরিমাণে।
দীর্ঘায়িত অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সংকটের মধ্যেও এ সময় বিশ্বে পর্যটন খাতে প্রবৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানও হয়েছে। এমনকি পর্যটন খাতের অনেকে একে ‘চমত্কার বছর’ হিসেবে অভিহিত করেছেন।
এদিকে চলতি বছরের শুরু থেকেই বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধারের আভাস পাওয়া যাচ্ছে। এ বাস্তবতায় চলতি বছরে বিশ্বব্যাপী পর্যটকের সংখ্যা আগের বছরে চেয়ে ৪ থেকে ৪ দশমিক ৫ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস করেছে ইউএনডব্লিউটিও।
গত বছরে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোয় বিদেশী পর্যটকের সংখ্যা বেড়েছে সবচেয়ে দ্রুত হারে। গত বছরে অঞ্চলটিতে এ সংখ্যা ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৪ কোটি ৮০ লাখে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে যাওয়া পর্যটকের সংখ্যা ছিল সর্বোচ্চ।
তবে মোট পর্যটক গন্তব্যের দিক থেকে ইউরোপ তার সেরা অবস্থানটি ধরে রেখেছে।
এ অঞ্চলের দেশগুলোয় পর্যটকের সংখ্যা ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৬ কোটি ৩০ লাখে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে গত বছরে আসা পর্যটকের সংখ্যা ছিল ১৬ কোটি ৯০ লাখ, যা আগের বছরের চেয়ে ৪ শতাংশ বেশি। অন্যদিকে আফ্রিকায় আসা পর্যটকের সংখ্যা ছিল ৫ কোটি ৬০ লাখ। তবে মধ্যপ্রাচ্যে যাওয়া পর্যটকের সংখ্যা আগের বছরের মতোই ছিল, ৫ কোটি ৬০ লাখ। এর পেছনে অঞ্চলটির রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেন বিশ্লেষকরা।
ইউএনডব্লিউটিও আরো জানায়, ব্যয়ের দিক দিয়ে এগিয়ে ছিল চীনা পর্যটকরা। গত বছরের প্রথম নয় মাসে তাদের ব্যয় আগের বছরের চেয়ে ২৮ শতাংশ বেড়েছে। অন্যদিকে পঞ্চম অবস্থানে থাকা রাশিয়ান পর্যটকদের ব্যয় বেড়েছে আগের বছরের চেয়ে ২৬ শতাংশ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
বিশ্বে পর্যটকের সংখ্যা বেড়ে হয়েছে ১১০ কোটি
ঢাকা: পর্যটকের সংখ্যা বৃদ্ধির দিক থেকে গত বছর সবচেয়ে এগিয়ে ছিল এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো। এ সময় বিশ্বে পর্যটক সমাগম বেড়ে হয়েছে ১১০ কোটি। জাতিসংঘের আওতাধীন বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও)





