কুমিল্লার বাখরাবাদ গ্যাস ফিল্ড থেকে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। আজ রোববার গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপ থেকে এ পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবার বিষয়টি নিশ্চিত করেছে পেট্রোবাংলা ও বাপেক্স ।
বাখরাবাদ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপটি পুরনো ছিল। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বাপেক্স) সম্প্রতি এটি সংস্কার করে বাখরাবাদ গ্যাস ফিল্ড কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়। এ কূপ থেকে প্রতিদিন ৬-১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। রোববার সকাল থেকে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।
একে





