পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনেটা, বিএসআরএম স্টিল এবং বিএসআরএম লিমিটেড তিন কোম্পানি স্পট মার্কেট যাচ্ছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ১৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার কোম্পানিগুলোর অন্তবর্তীকালীন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ২ কার্যদিবস অর্থাৎ ১৪ ও ১৫ ফেব্রুয়ারি স্পট মার্কেটে হবে এসব কোম্পানির শেয়ার লেনদেন।

এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৬ ফেব্রুয়ারি লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

নাজিব