দেশের বিমা খাত অনিয়ন্ত্রিতভাবে গড়ে উঠেছে এবং এখানে নৈতিকতার অভাব আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিমা মেলা উদ্বোধনকালে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। ‘নিরাপদ ভবিষ্যতের জন্য বিমা’ শ্লোগান নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো শুরু হয়েছে এই বিমা মেলা।
আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ বিমা মেলা। এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে ৮টা পর্যন্ত খোলা থাকবে। বিমা উন্নয়ন কর্তৃপক্ষ এ মেলার আয়োজন করেছে।
এআই





