মঙ্গলবার সপ্তাহের তৃতীয় দিবসে দেশের উভয় পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। লেনদেনের শুরু থেকে সূচক পজিটিভ ছিল। ফলে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর এবং টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৬টির, কমেছে ৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৪৭ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। এদিন এ কোম্পানির ১৮ লাখ ১৭ হাজার ৮০০টি শেয়ার ৪৯ কোটি ১৩ লাখ ৩১ হাজার ৭০০ টাকায় লেনদেন হয়েছে।
সোমবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫০৬ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৩৬৮ কোটি ১৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মঙ্গলবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৯ কোটি ৮১ লাখ ১৫ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৭৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৩ লাখ টাকা।
সোমবার সিএসইতে লেনদেন হয়েছিল ২৫ কোটি ৭২ লাখ টাকা। সে হিসেবে মঙ্গলবার সিএসইতে লেনদেন বেড়েছে ৬ কোটি ১ লাখ টাকা।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]