হোমিওপ্যাথিক ওষুধ কোম্পানিগুলো বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতাভুক্ত হবে। রোববার কেন্দ্রীয় ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।

পূর্ববর্তী নিদের্শনা সংশোধন করে ব্যাংকটির এক সার্কুলারে বলা হয়, কৃষিভিত্তিক শিল্পের আওতায় হোমিওপ্যাথিক ওষুধ কারখানাগুলোও পুনঃঅর্থায়ন স্কিমের সুবিধা পাবে।

এআর