সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে শুরু হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। এ সময়ে দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে লেনদেনও রয়েছে উত্থান গতিতে। সকাল সোয়া ১১টায় ডিএসইতে সূচক বেড়েছে ২২ পয়েন্ট আর লেনদেন হয়েছে ১৪১ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৪৫ মিনিটে ব্রড ইনডেক্স ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৬৬ পয়েন্টে। এ সময় মোট ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টি, কমেছে ৮০টি আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৮০ কোটি ৯৫ লাখ টাকার।
অন্যদিকে সকাল সোয়া ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫২৭ পয়েন্টে। এ সময় মোট ৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫ কোটি ৪০ লাখ টাকার।
গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ৩৩ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৭৭০ কোটি ৪০ লাখ টাকার।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]
অর্থনীতি
পুঁজিবাজারে প্রথম কার্যদিবসে ইতিবাচক সূচনা
সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে শুরু হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। এ সময়ে দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে লেনদেনও রয়েছে উত্থান গতিতে।





