চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হবে বলে মনে করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৫ আপডেট’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়। রাজধানীর আগারগাঁওয়ে এডিবি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আলোচ্য সময়ে মূল্যস্ফীতির হার কমে ৬ দশমিক ২ শতাংশ হবে বলেও জানায় সংস্থাটি।

‘এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক এক প্রতিবেদনে এ মতামত ব্যক্ত করেছে এডিবি।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকার এরই মধ্যে বলেছে জিডিপির হার হবে ৭ শতাংশ।

বিস্তারিত আসছে…

এএইচ