বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে চামড়া শিল্প সাভারে স্থানান্তর করা না হলে মালিকদেরকে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার দুপুরে সাভারে হেমায়েতপুর হরিণধরায় চামড়া শিল্প নগরীর কেন্দ্রিয় বর্জ্য শোধনাগারের উন্নয়নকাজ পরিদর্শন করতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন। এসময় মন্ত্রী শিল্প নগরী ঘুরে দেখেন এবং সেখানে শিল্প স্থানান্তরে মালিকদের দৃশ্যমান উন্নয়ন কাজ না দেখতে পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, আজ চামড়া শিল্পের কারণে ঢাকা দুষিত হয়ে পড়েছে। প্রকল্পের জন্য বরাদ্দ নেওয়া জমিতে শুধু সীমানা প্রাচীর করলেই হবে না। দৃশ্যমান স্থানান্তরের কাজ করতে হবে, নইলে যে কোনও মুহূর্তে বরাদ্দ বাতিলসহ সীমানা প্রাচীর ভেঙ্গে দেওয়া হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভারের এমপি ডা. এনামুর রহমান, বাংলাদেশ ফিনিস লেদার অ্যান্ড ফুড ওয়্যারের চেয়াম্যান ইঞ্জিনিয়ার আবু তায়ের, স্থানীয় ইউপি সদস্য শাহা আলমসহ গণ্যমান্য ব্যাক্তিরা।

জেআই