পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ওয়েবসাইটে এ তথ্যা প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৩ সমাপ্ত অর্থ বছরের জন্য ১০০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) সুপারিশ করেছে।
আগামী ১৫ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট আগামী ২২ এপ্রিল।
কোম্পানি আরো জানিয়েছে, সমাপ্ত অর্থ বছরে এর শেয়ার প্রতি আয় হয়েছে ৭.২৬ টাকা, শেয়ার প্রতি এনএভি ২১.৭২ টাকা এবং শেয়ার প্রতি এনওসিএফ ৩.৪৫ টাকা।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]