ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) ৪৫তম সভা বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) এর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড) সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন- ফোরামের উপদেষ্টা শাহ আব্দুল হান্নান, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস-চেয়ারম্যান সাইদুর রহমান, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ ইউনুস, এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল এ কে এম নুরুল ফজল বুলবুল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আবদুল মান্নান, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান।
এছাড়াও সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এক্সিম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ হায়দার আলী মিয়া, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধূরী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াছেক মো. আলী (চলতি দায়িত্বে), ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া প্রমুখ।
জেআই





