সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ব্যাপক উত্থান এবং লেনদেনে রেকর্ড হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।

মঙ্গলবার (২০ জুন) ডিএসইর প্রধানসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা দুইদিন মূল্যসূচক বাড়লো। আগের দিন সোমবার একই সূচক বেড়েছিল ১৭ পয়েন্ট।

প্রধান সূচকের পাশাপাশি মঙ্গলবার বেড়েছে অপর দুটি সূচক। ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিহ্ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ২১৫টি বা ৬৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় তুলনায় বেড়েছে। অপরদিকে কমেছে ৬৭টি বা ২০ শতাংশের, আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি বা ১৫ শতাংশের দাম।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৪৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়োছল ৫৪০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। সে হিসাবে লেনদেন বেড়েছে ১০৩ কোটি ৮৬ লাখ টাকা।

মঙ্গলবার টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রিজেন্ট টেক্সটাইলের শেয়ার। এদিন কোম্পানির মোট ২৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ১৭ লাখ টাকার। ১৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে প্যাসেফিক টেক্সটাইল।

এমই