গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৮ দশমিক ২১ শতাংশ। ডিএসই প্রধান সূচক ও শরীয়াহ সূচক বাড়লেও কমেছে ডিএস৩০ সূচক। মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ১ হাজার ৩৯ কোটি ১ লাখ ৭৪ হাজার ৮৯৪ কোটি টাকার শেয়ার। আর ৯৬০ কোটি ১৮ লাখ ৭৪ হাজার ৭৮৮ কোটি টাকার শেয়ার।
এর মধ্যে ‘এ’ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৮১ দশমিক ৩১ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ৭৭ শতাংশ, ‘এন’ক্যাটাগরির লেনদেন ১২ দশমিক ৯৫ শতাংশ এবং ‘জেড’ লেনদেন ৩ দশমিক ৯৬ শতাংশ।
ডিএসই প্রধান সূচক ২৯ দশমিক ০৬ পয়েন্ট বা দশমিক ৬৭ শতাংশ বেড়েছে আগের সপ্তাহের চেয়ে। সপ্তাহের প্রথম দিনে এই সূচকের অবস্থান ছিল ৪ হাজার ৩৬৩ পয়েন্ট। আর শেষ দিনে এই সূচকের অবস্থান দাঁড়ায় ৪ হাজার ৩৯২ পয়েন্টে। শরীয়াহ সূচক বা ডিএসইএস সূচক ১ দশমিক ৯৮ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ বেড়ে অবস্থান করছে ৯৯৮ পয়েন্টে। সপ্তাহের প্রথম দিনে এই সূচকের অবস্থান ছিল ৯৯৬ পয়েন্টে।
এদিকে ডিএস৩০ সূচক ১ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬০২ পয়েন্টে। সপ্তাহের প্রথম দিনে ১ হাজার ৬০৪ পয়েন্ট থেকে লেনদেন শুরু হয়।
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩০৮টি কোম্পানির।
গত সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে বেশিসংখ্যক কোম্পানির শেয়ার দর বেড়েছে। দর বাড়ার তালিকায় রয়েছে ১২০টি কোম্পানির শেয়ার। আর দর কমেছে ১৪৭টির। এদিকে দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির এবং লেনদেন হয়নি ৪টির।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





