পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা অব্যহত রয়েছে। টানা ৩ কার্যদিবস পতনের পরে আজ বুধবার চতুর্থ কার্যদিবসে কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর। তবে নামেমাত্র সামান্য বেড়েছে সূচক ও লেনদেন।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ০.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৬৩ পয়েন্টে। ডিএসইতে মোট ২৯৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৪, কমেছে ১৭০ আর অপরিবর্তিত রয়েছে ৩০ কোম্পানির শেয়ারের দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫৭২ কোটি ৪০ লাখ টাকার।
শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৬ পয়েন্টে।
গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ৩৪ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৪৯০ কোটি ৫৮ লাখ টাকার।
সাম্প্রতিক পরিস্থিতি তুলনামুলক স্বাভাবিক থাকায় সূচক ও লেনদেনে উত্থান পতন হচ্ছে। তবে বড় পুঁজি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনেকে মুনাফা সংগ্রহ করায় দৈনিক লেনদেন কিছুটা কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩৭১ পয়েন্টে। সিএসইতে মোট ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৫০টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪৫ কোটি ১১ লাখ টাকার।
গতকাল মঙ্গলবার সিএসইতে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৫৬ লাখ টাকা। বুধবার সিএসইতে লেনদেন বেড়েছে ১ কোটি ৫৫ লাখ টাকা।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা অব্যহত
পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা অব্যহত রয়েছে। টানা ৩ কার্যদিবস পতনের পরে আজ বুধবার চতুর্থ কার্যদিবসে কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর। তবে নামেমাত্র সামান্য বেড়েছে সূচক ও লেনদেন।





