গেল সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি ৪ হলো: ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, রেকিট বেনকিজার, ফাস ফাইন্যান্স এবং নিটল ইন্স্যুরেন্স।
সূত্রমতে, ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ২০ শতাংশ নগদ, রেকিট বেনকিজার ৪০০ শতাংশ নগদ, ফাস ফাইন্যান্স ৫.২০ শতাংশ নগদ এবং নিটল ইন্স্যুরেন্স ৫ শতাংশ নগদ ও ১২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানি চারটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করেছে। এর মধ্যে ফিনিক্স ফাইন্যান্সের এজিএম আগামী ২৯ মে, সকাল সাড়ে ১১টায়, মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন (প্রথম ফ্লোর), ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ, ১৬০/এ, কাকরাইল, ভিআইপি রোড, ঢাকাতে; রেকিট বেনকিজারের এজিএম ৬ মে,সকাল সাড়ে ১০টায়, ট্রাস্ট মিলনায়তন, শহীদ জাহাঙ্গীর গেট, ৫৪৫ পুরাতন বিমানবন্দর রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে; ফাস ফাইন্যান্সের এজিএম ২২ মে, সকাল সাড়ে ৯টায়, হোটেল অবকাশ, মহাখালি সি/এ, ঢাকাতে এবং নিটল ইন্স্যুরেন্সের এজিএম আগামী ৯ জুন, সকাল ১১টায়, ট্রাস্ট মিলনায়তন, শহীদ জাহাঙ্গীর গেট, ৫৪৫ পুরাতন বিমানবন্দর রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে অনুষ্ঠিত হবে।
ফিনিক্স ফাইন্যান্সের রেকর্ড ডেট ১৭ এপ্রিল, রেকিট বেনকিজারের রেকর্ড ডেট ২০ এপ্রিল, ফাস ফাইন্যান্সের রেকর্ড ডেট ২২ এপ্রিল এবং নিটল ইন্স্যুরেন্সের রেকর্ড ডেট ২৭ এপ্রিল।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা