মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচক কমেছে। একইসঙ্গে টাকার অংকে লেনদেনও কমেছে এদিন। ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হলেও দুপুর পৌনে ১২টার দিকে বাজার নিম্নমুখী হয়। দিনের বাকি সময় নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলে।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫১২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৪৬২ কোটি ৫৯ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৫১৫৭ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৫০৫ কোটি ৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে মঙ্গলবার ডিএসইতে লেনদেন কমেছে ৪২ কোটি ৪৫ লাখ ৭২ হাজার টাকা বা ৮.৪০ শতাংশ।

মঙ্গলবার ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ২৩২ কোটি ৮৫ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৫০.৩৩ শতাংশ।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সিভিও পে্ট্রোকেমিকালের। দিনভর এ কোম্পানির ৫ লাখ ১০ হাজার ৯০০ শেয়ার ২৮ কোটি ১৯ লাখ ২ হাজার টাকায় লেনদেন হয়েছে।

এছাড়া সামিট পূর্বাঞ্চল পাওয়ারের ১৯ কোটি ৬১ লাখ, গ্রামীণফোনের ১৯ কোটি ১৫ লাখ, ব্র্যাক ব্যাংকের ১৬ কোটি ৪০ লাখ, এমজেএল বিডির ১৪ কোটি ৬৬ লাখ, স্কয়ার ফার্মার ১৪ কোটি ৯ লাখ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১১ কোটি ৫০ লাখ, লংকাবাংলা ফিন্যান্সের ১১ কোটি ৪ লাখ, কেয়া কসমেটিক্সের ১০ কোটি ১৯ লাখ এবং সাইফ পাওয়ারটেকের ১০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৬০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৪৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির। লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৩৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে সোমবার সিএসইতে লেনদেন কমেছে ৮ লাখ টাকা।

ঢাকা, ২৮ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর