ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং-এর উদ্যোগে বিদেশি এক্সচেঞ্জ হাউজের স্থানীয় প্রতিনিধিদের সম্মানে মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবদুস সাদেক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএই এক্সচেঞ্জের প্রতিনিধি আবদুল খালেক, এক্সপ্রেস মানির মো. শামীম ইফতেখার, ইনস্ট্যান্ট ক্যাশ ইউএই’র সানজানা ফরিদ, ট্রান্সফাস্ট এলএলসি ইউএসএ’র খাইরুজ্জামান,
আল আনসারি এক্সচেঞ্জ ইউএই’র মাসুদ চৌধুরী, লুলু ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ ইউএই’র দেবু বিশ্বাস, প্লাসিড এক্সপ্রেস ইউএসএ’র ফারুক হেলালী ও আইএমই মালয়েশিয়ার একেএম নাজমুল হুসাইন মাসুম। ইসলামী ব্যাংক ও বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
এআর





