পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আটটি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

এ লভ্যাংশ ৩০ জুন ২০১৪ সালে সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষণা করা হয়েছে। এ বছর সব ফান্ডেরই লভ্যাংশ বেড়েছে।

ফান্ডগুলোর মধ্যে সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে আইসিবি ১ম মিউচুয়াল ফান্ডে। এ ফান্ডের শেয়ারধারীরা লভ্যাংশ পাবেন ৮০০ শতাংশ হারে। গত বছর এ ফান্ডের লভ্যাংশ দেওয়া হয়েছিল ৭০০ শতাংশ।

দ্বিতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে ৪০০ শতাংশ। গত বছর এর পরিমাণ ছিল ৩৭৫ শতাংশ। তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ২৫০ শতাংশ। গত বছর এর পরিমাণ ছিল ২৪০ শতাংশ।

চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ দেওয়া হয়েছে ২৫০ শতাংশ। গত বছর এর পরিমাণ ছিল ২৪০ শতাংশ। পঞ্চম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ পাওয়া যাবে ২২৫ শতাংশ। গত বছর এর পরিমাণ ছিল ২০০ শতাংশ।

ষষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ১১০ শতাংশ। গত বছর এর পরিমাণ ছিল ১০৫ শতাংশ। সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ১৩০ শতাংশ। গত বছর এর পরিমাণ ছিল ১২০ শতাংশ।

অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষিত হয়েছে ১২০ শতাংশ। গত বছর এর পরিমাণ ছিল ১১০ শতাংশ।

এছাড়া, আইসিবির ইউনিট ফান্ডে প্রতি ইউনিটের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে ৪০ টাকা। গত বছর এর পরিমাণ ছিল ৩৬ টাকা ৫০ পয়সা।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর