পবিত্র শবে কদর এবং ঈদুল ফিতর উপলক্ষে দেশের উভয় শেয়ারবাজার আগামীকাল ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত ছয় দিন ছুটি থাকবে।
সরকারি সূত্র জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগামী ২০ জুলাই পর্যন্ত শেয়ার ট্রেডিং হবে না। এ সময়ে উভয় স্টক এক্সচেঞ্জের অফিস বন্ধ থাকবে।
উভয় স্টক এক্সচেঞ্জে আগামী ২১ জুলাই মঙ্গলবার থেকে পুনরায় শেয়ার ট্রেডিং শুরু হবে। ছুটি শেষে ২১ জুলাই থেকে শেয়ার ট্রেডিংয়ের সময়সূচি হবে সকাল ১০টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট এবং অফিস সময়সূচি হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত।
এএইচ





