সপ্তাহের প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনেও দেশের উভয় পুঁজিবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে উভয় বাজারে।
সোমবার ডিএসই’র মূল্যসূচক ডিএসইএক্স ১০.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৯২.৩৩ পয়েন্টে। আগেরদিন মূল্যসূচক কমেছিল ৫.৮০ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে হওয়া ৩২১টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর।
এদিকে ডিএসইর সূচকে পতন হলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। রবিবারের ৩৩৩ কোটি ৩১ লাখ ৩৭ হাজার টাকার লেনদেনে বেড়ে সোমবার হয়েছে ৪১৩ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকা।
লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা। এ দিন কোম্পানিটির ১৮ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে থাকা কাশেম ড্রাইসেলের লেনদেন হয়েছে ১৭ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা। ১৩ কোটি ৪১ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকোর।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে— এসিআই, ইফাদঅটোস, স্কয়ারফার্মা, এমারেল্ড অয়েল, কেডিএস এক্সেসরিজ।
এদিন সিএসই’র সিএসসিএক্স ২০.৭২ পয়েন্ট কমে দিনশেষে ৮৫২১.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগেরদিনের ২০ কোটি ২৮ লাখ ১৫ হাজার টাকার লেনদেন বেড়ে সোমবার হয়েছে ২২ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকার।
লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।
এমকে





