দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেন শেষে দর কমার শীর্ষে ছিল লংকাবাংলা ফিন্যান্স। কোম্পানির শেয়ারপ্রতি দর কমেছে ১৩.৬৭ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দর কমার শীর্ষে এরপর রয়েছে যথাক্রমে মডার্ন ডায়িং ৮.৫৭ শতাংশ, প্রোগ্রেস লাইফ ৬.৪৩ শতাংশ, লিব্রা ইনফিউশন ৬.২৭ শতাংশ, সোনারগাঁ টেক্সটাইলস ৫.৬০ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪.৫৪ শতাংশ, প্রাইম টেক্সটাইল ৪.৪৪ শতাংশ, রুপালী ব্যাংক ৪.৪৪ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকস ৪.৪১ শতাংশ, সায়হাম কটন মিলসের ৪.২১ শতাংশ দর কমেছে।

এমকে