পবিত্র রমজান মাস উপলক্ষে মতিঝিল এলাকার বিক্রয়কর্মীদের মাঝে গ্লাভস, টুপি ও গামছা বিতরণ করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সহসভাপতি মো. হেলাল উদ্দিন।
মঙ্গলবার রাজধানীর ফুটপথে স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি নিশ্চিত করতে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় এফবিসিসিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইফতারের জন্য পথের খাবারের ওপর নির্ভরশীল মানুষদের নিরাপদ খাদ্যপ্রাপ্তির নিশ্চয়তা প্রদানে এফবিসিসিআই এই উদ্যেগ নিয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য এলাকায়ও এই উপকরণ সামগ্রী বিতরণ করা হবে।
এফএফ





